পাকিস্তানে ট্রাক দুর্ঘটনায় ১৬ জন নিহত

আপডেট : ০৭ এপ্রিল ২০১৪, ২১:০৫
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অতিরিক্ত যাত্রী বোঝাই একটি ট্রাক গিরিখাতে পড়ে গিয়ে ১৬ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ৪৯ জন। শনিবার রাজধানী ইসলামাবাদ থেকে ১৫৫ কিলোমিটার দক্ষিণে কালার কাহার শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ইমরান আকতার জানান, মাটান গ্রামে ৬৫ যাত্রী নিয়ে একটি পিকআপ ট্রাক গিরিখাতে পড়ে যায়। এতে ১৬ জন নিহত ও ৪৯ জন আহত হয়েছে। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। অতিরিক্ত যাত্রী বহনের কারণেই এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। তবে হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, এত বেশি সংখ্যক আহতের চিকিত্সা দেয়ার সামর্থ্য হাসপাতালে নেই। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। স্থানীয় পুলিশ কর্মকর্তা আশিক হোসেন দুর্ঘটনার কারণ হিসাবে অতিরিক্ত যাত্রী বোঝাই করাকে চিহ্নিত করেছেন।