সারাদেশে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন

আপডেট : ০৭ এপ্রিল ২০১৪, ২১:০৭
সারাদেশে নানা কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের। মৌলভীবাজার মৌলভীবাজারে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস। মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ও জিও এনজিও’র সহযোগিতায় জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ করে সিভিল সার্জনের কার্যালয়ে এসে শেষ হয়। চাঁদপুর চাঁদপুর সিভিল সার্জনের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস। দিবসটি পালনে সিভিল সার্জন কার্যালয় সম্মুখ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সিভিল সার্জন কার্যালয় এসে শেষ হয়। মাদারীপুর বিশ্ব স্বাস্থ্য দিবস পালন উপলক্ষে জেলা সদরে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালি শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. নূরুজ্জামান আহমেদ। মাগুরা র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে মাগুরায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। সদর হাসপাতাল থেকে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর হাসপাতলে গিয়ে শেষ হয়। ঠাকুরগাঁও জেলা স্বাস্থ্য শিক্ষা শাখার আয়োজনে সিভিল সার্জন কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন হলরুমে এক আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস, সিভিল সার্জন ডা. আফজাল হোসেন তরফদার, ডা. সাজ্জাদ হায়দার শাহীন, ডা. শিহাব মাহমুদ শাহরিয়ার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার রুহুল আমিন প্রমুখ। নওগাঁ সোমবার নওগাঁ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিভিল সার্জন অফিসের আয়োজনে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ এনামুল হক। মেহেরপুর মশা-মাছি দূরে রাখি রোগ-বালাই মুক্ত থাকি প্রতিপাদ্যের মধ্যদিয়ে গাংনীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গাংনীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক দক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। সদরপুর (ফরিদপুর) সোমবার ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও ব্র্যাক, স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির সহযোগিতায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। দোহার-নবাবগঞ্জ (ঢাকা) ঢাকা নবাবগঞ্জ উপজেলায় বিশ্ব স্বাস্থ্য দিবসে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে ৭৫০ জনকে চিকিত্সা দিয়েছেন। ৭ এপ্রিল উপজেলার বক্সনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থানীয়দের মাঝে বিদ্যালয়টির যৌথ উদ্যোগে প্রান্তিক মানুষের স্বাস্থ্য সেবা ও ওষুধ প্রদান করা হয়। মনোহরদী (নরসিংদী) এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পিএসটিসি-এর ‘‘নতুন দিন” কার্যক্রমের উদ্যোগে নরসিংদী জেলার মনোহরদীতে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। র্যালীটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বাহুবল (হবিগঞ্জ) বাহুবলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এনজিও সংস্থা ব্র্যাক, নতুন দিন, মা-মনি প্রকল্পের যৌথ উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়েছে। সোমবার বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ এম. সোলায়মান খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রানীশংকৈল (ঠাকুরগাঁও) ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় সোমবার বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। এ উপলক্ষে ঐদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুর্গাপুর (নেত্রকোনা) উপজেলা স্বাস্থ্য বিভাগ ও বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন, দুস্থ স্বাস্থ্য কেন্দ্র, ব্র্যাক, পারি, পিআরডিএস, ইভেন্টফুল,ওয়াই ডব্লিউসিএ এর যৌথ আয়োজনে দুর্গাপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে সোমবার। কমলনগর (লক্ষ্মীপুর) লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে করইতলা বাজারে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্বাস্থ্য কমপ্লেক্সের টিএসও মোঃ নিজাম উদ্দিন। আলোচনা করেন ডাঃ আরিফুর রহমান, ডাঃ আমিরুল ইসলাম, ডাঃ আলতাফ হোসেন, ব্র্যাক উপজেলা ম্যানেজার মোঃ হানিফসহ প্রমুখ। মহেশপুর (ঝিনাইদহ) উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এনজিও সমন্বয় কমিটির যৌথ উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। জীবননগর (চুয়াডাঙ্গা) জীবননগরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পাস হতে বর্ণাঢ্য এক র্যালী বের করা হয়। উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা ও ইউএনও সাজেদুর রহমান র্যালীতে নের্তৃত্ব প্রদান দেন। বিরামপুর (দিনাজপুর) বিরামপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বিরামপুর এডিপি স্বাস্থ্য প্রকল্পের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহায়তায় শহরে বর্ণাঢ্য র্যালী ও পৌরসভা সার্ভিস সেন্টারে দিনব্যাপী সেমিনার হয়েছে। ওয়ার্ল্ড ভিশনের ভারপ্রাপ্ত এডিপি ম্যানেজার জেমস তপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ পরিতোষ চন্দ্র দাশগুপ্ত, ব্র্যাকের বিরামপুর পুষ্টি ম্যানেজার রেজাউল করিম। বেড়া (পাবনা) পাবনা বেড়া উপজেলায় পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রশাসনের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কার্তিক কুমার সাহা। কুলাউড়া (মৌলবীবাজার) কুলাউড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ ও বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের উদ্যোগে সোমবার কুলাউড়ায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।