সাতক্ষীরার শ্যামনগর থেকে কোস্টগার্ড সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ৪ টি হরিণের চামড়া উদ্ধার করেছে। শনিবার সকালে উপজেলার ডুমুরিয়া গ্রামের একটি ধানের গোলা থেকে হরিণের চামড়াগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর পশ্চিম জোনের কোস্টগার্ড কর্মকর্তা লে. মুজাহিদুর রহমানের নেতৃত্বে কোস্টগার্ড সদস্যরা শ্যামনগরের ডুমুরিয়া গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের একটি ধানের গোলা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪ টি হরিণের চামড়া উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
