চট্টগ্রাম বিমান বন্দরে ২ রোহিঙ্গা আটক

আপডেট : ০৭ এপ্রিল ২০১৪, ২১:০৮
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে সোমবার ওমান যাওয়ার সময় দুই রোহিঙ্গাকে আটক করা হয়। আটককৃত আব্দুস শুক্কুর ও জোবাইদা আক্তারের পাসপোর্টে নাম উল্লেখ রয়েছে কাজী মো. কফিল উদ্দিন ও সলিমা আক্তার। চট্টগ্রামের সাতকানিয়া ও কক্সবাজারের টেকনাফ ঠিকানা উল্লেখ রয়েছে। তবে তারা মিয়ানমারের মংডু জেলার মননামা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ওমান এয়ারলাইন্সের যাত্রী শুক্কুর ও জোবাইদা কাউন্টার থেকে বোডিং কার্ড নিতে লাইনে দাঁড়ায়। এসময় দায়িত্বরত সিভিল এভিয়েশনের কর্মকর্তাদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়। তারা মামা-ভাগনি হিসেবে পরিচয় দিলেও জিজ্ঞাসাবাদে ভাই-বোন বলে স্বীকার করেছে।