নগরীর আগ্রাবাদ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। উদ্ধারকৃত বিস্ফোরকদ্রব্যের মধ্যে রয়েছে ৮টি ককটেল, ২টি বোমাসদৃশ বস্তু ও বোমা তৈরির সরঞ্জাম। রবিবার আগ্রাবাদ টিএণ্ডটি কলোনি হাই স্কুলের সামনে থেকে এসব বিস্ফোরক উদ্ধার করেন র্যাব সদস্যরা।
র্যাব সূত্র জানায়, টিএণ্ডটি কলোনি হাইস্কুলের সামনে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন র্যাবের টহল টিমকে জানায়। পরে র্যাবের বিস্ফোরক বিশেষজ্ঞদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি উদ্ধার করেন। ব্যাগের ভেতরে ৮টি তাজা ককটেল, দু’টি বোমাসদৃশ বস্তু, ৪টি সার্কিট, বোমা তৈরির পাউডার, তারসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়।
