নাইক্ষ্যংছড়ির সীমান্তে ৩০ হাজার ইয়াবা উদ্ধার

আপডেট : ০৭ এপ্রিল ২০১৪, ২১:০৯
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার মায়ানমার সীমান্তবর্তী আশারতলী এলাকায় গতকাল সোমবার বিজিবি’র আশারতলী বিওপি’র নায়েক সুবেদার শাহ আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে ৩০ হাজার ৩৫টি ইয়াবা উদ্ধার করে। এসময় পাচারকারী রোহিঙ্গা মহিলা ইয়াবা ফেলে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। যার আনুমানিক চোরাই বাজার মূল্য ৯০,১০,৫০০ টাকা।