সুন্দরগঞ্জে জুয়ার ছবি তুলতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত

আপডেট : ০৭ এপ্রিল ২০১৪, ২১:১০
উপজেলার অষ্টমী মেলা উপলক্ষে জমজমাট জুয়ার আসরের ছবি তুলতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত হয়েছে। জানা গেছে, সোমবার অষ্টমীরস্নান উপলক্ষে উপজেলার শোভাগঞ্জ, পাঁচপীর, মাঠের হাট, খংগুয়া ও সীচা বাজারে জুয়ার আসর বসে। এসময় সীচা বাজারে দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি আঃ মতিন সরকার মোবাইল ফোনে জুয়া খেলার ছবি তুলতে গেলে জুয়াড়ুরা ক্ষিপ্ত হয়ে তাকে লাঞ্ছিত করে মোবাইল ফোনটি কেড়ে নেয়। পরে স্থানীয় সুধীজন মোবাইলটি জুয়াড়ুদের কাছ থেকে উদ্ধার করে দেন। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ জানান, জুয়াড়ুদের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।