কুমিল্লায় বিপুল পরিমাণ মাদকসহ ভারতীয় শাড়ি-থ্রি পিস আটক

আপডেট : ০৭ এপ্রিল ২০১৪, ২১:১১
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রিপিস ও মাদকসহ বিভিন্ন মালামাল আটক করা হয়েছে। রবিবার ভোরে জেলার বিভিন্ন এলাকা থেকে এসব অবৈধ মালামাল আটক করে বিজিবি। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা কোটবাড়িস্থ ১০ বিজিবির একটি দল রবিবার ভোরে জেলার সদর দক্ষিণ উপজেলার ভাটপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় পরিত্যক্ত অবস্থায় ভারতীয় উন্নতমানের ১২৯ পিস জর্জেট শাড়ি, ২৭১টি থ্রিপিস উদ্ধার করা হয়। এছাড়া জেলার বুড়িচং উপজেলার শংকুচাইল ও সদর উপজেলার বিবির বাজার এলাকায় অভিযান চালিয়ে গাঁজা, হুইস্কি, বিয়ার, ইস্কাপ সিরাপসহ মাদক ও বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। মালামালের মূল্য ৩০ লাখ ৭২ হাজার ৩৬০ টাকা এবং এগুলো কুমিল্লা কাস্টম্স ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেয়া হয়েছে।