এনায়েত পীর খান
বরিশাল ল’ কলেজের অধ্যক্ষ ও বরিশাল নাগরিক পরিষদের সভাপতি এ্যাডভোকেট এনায়েত পীর খান (৭৩) হূদরোগে আক্রান্ত হয়ে গতকাল ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। তার মৃত্যুতে অগ্রণী ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দারসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।
বাদল চৌধুরী
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তিশরী বেনুবন বিহারের উপাসক, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের প্রতিষ্ঠাতা প্রাক্তন মহাসচিব ও জনতা ব্যাংককের সাবেক সিনিয়র কর্মকর্তা বাদল চৌধুরী (৭২) চিকিত্সাধীন অবস্থায় গত রবিবার নগরীর এক ক্লিনিকে পরলোকগমন করেন। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।
