বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার হিদার ক্রুডেন সোমবার সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে এক সৌজন্য সাক্ষাত্ ও মতবিনিময় করেছেন। নগর ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কানাডার হাই কমিশনার সিলেট সিটিকে নিয়ে তার আগ্রহের কথা জানান এবং সিলেটের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চান। সভায় মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট সিটির বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। এসময় মেয়র সিলেট সিটির উন্নয়ন কর্মকাণ্ডে কানাডার বিভিন্ন সাহায্য সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানান।
পরে কানাডার হাই কমিশনারকে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সিলেটের ঐতিহ্যবাহী শীতল পাটি, মণিপুরী শাল এবং ক্রেস্ট প্রদান করা হয়।
