তিতাস ফিল্ডের ২৭নং কূপ থেকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু

আপডেট : ০৭ এপ্রিল ২০১৪, ২৩:২৩
জেলার শিমরাইলকান্দিতে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোং লিমিটেডের তিতাস গ্যাস ফিল্ডের ২৭ নং কূপ থেকে ১৫ মিলিয়ন ঘন ফুট গ্যাস পরীক্ষামূলকভাবে উত্তোলন শুরু হয়েছে। গ্যাস উন্নয়ন তহবিলের অর্থায়নে ১১০ কোটি টাকা ব্যায়ে গত বছরের নভেম্বর মাসে বাপেক্স কূপটি খনন কাজ শুরু করে। প্রায় ৩ মাস খনন শেষে গতকাল সোমবার থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু হচ্ছে। বাংলাদেশ গ্যাসফিল্ড কোং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নুরুল আবছার জানান, পরীক্ষামূলক উত্পাদন শেষে ২৭নং কূপ থেকে জাতীয় গ্যাস গ্রীডে দৈনিক গড়ে ২০ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট যোগ করা সম্ভব হবে।