বিএনপি নেতার সোহেলের মুক্তির দাবিতে কাল অর্ধদিবস হরতাল

আপডেট : ০৭ এপ্রিল ২০১৪, ২৩:২৩
বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের মুক্তির দাবিতে আগামীকাল বুধবার জেলায় ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত আধাবেলা হরতাল আহ্বান করা হয়েছে। জেলা বিএনপি এ হরতালের ডাক দেয়। নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ জেলা বিএনপির কার্যালয়ে গতকাল সোমবার বিকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে হরতাল কর্মসূচি ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, যুবদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও জেলা সভাপতি রইচ আহমেদ, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা সম্পাদক আনিছুর রহমান লাকু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও জেলা আহ্বায়ক আব্দুস সালাম প্রমুখ।