ক্যা ম্পাসের টুকরো খবর

আপডেট : ০৮ এপ্রিল ২০১৪, ১৯:২১
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রতিবেদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা সম্প্রতি বিভাগের সভাপতি প্রফেসর ড. নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর মোঃ আনোয়ারুল আজিম আরিফ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী ও অনুষদের ডিন প্রফেসর ড. ইমরান হোসেন। স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. মহীবুল আজিজ, প্রফেসর ড. লায়লা জামান, প্রফেসর ড. মাহবুবুল হক প্রমুখ। ==== ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি ক্যাম্পাস প্রতিবেদক তরুণ শিক্ষার্থীদের পছন্দের পেশা আর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)-র ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড প্লেসমেন্ট বিভাগের আয়োজনে সম্প্রতি ‘ক্যাম্পাস ক্যারিয়ার ফেস্টিভাল’ অনুষ্ঠিত হয়। দু’দিনব্যাপী আয়োজিত এই ফেস্টিভালের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান। এছাড়াও ক্যারিয়ার গাইডেন্স এ্যান্ড প্লেসমেন্ট বিভাগের মিজানুর রহমান এবং আহমেদ ইসলাম বক্তব্য রাখেন। ক্যারিয়ার উত্সবে নিয়োগকারী প্রতিষ্ঠানসমূহ প্রায় আড়াইহাজার আবেদন গ্রহণ করেছে এবং চারশত পচাত্তর জন শিক্ষার্থীকে চাকুরী প্রদানের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করেছে। === জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাস প্রতিবেদক জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ শিগগিরই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে। বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস হবে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে বর্তমান ক্যাম্পাস নির্মাণ করেছেন ঢাকার অদূরে গাজীপুরে। জার্মানে অধ্যাপনায়রত বাংলাদেশী অধ্যাপক ড. সাইফুল্লাহ খন্দকার এবং জার্মানে বসবাসরত আরো কিছু জার্মানী এবং বাংলাদেশী অধ্যাপক এবং শিক্ষাবিদ জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। বার্লিনের হামবুর্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিচায়েল বহমি বিশ্ববিদ্যালয়টির প্রথম ভাইস-চ্যান্সেলর হবেন।