অ্যানিমেশন চলচ্চিত্র যে স্রেফ শিশুতোষ বিনোদনের কোনো মাধ্যম নয় সেটা অনেক আগেই প্রমাণ করে দেখিয়েছে ডিজনি। আর নানা সময়ে তাদের অসংখ্য ব্যবসা সফল অ্যানিমেটেড চলচ্চিত্রের পথে আরও একটি মাইল ফলক হয়েই সম্প্রতি সর্বকালের সেরা সাফল্য দেখিয়েছে ফ্রোজেন চলচ্চিত্রটি। অনেকের কাছে ঈশপের গল্প নামে পরিচিত গল্পকার হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের ‘দ্য স্নো কুইন’ অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটি গেল নভেম্বরে আমেরিকাতে প্রথমবারের মতো মুক্তি পাওয়ার পর সারা বিশ্ব থেকে এ যাবতকালে আয় করেছে প্রায় ১,০৭২,৩৯১,৬১১ ডলার। আর চলচ্চিত্রটির এই ব্যবসায়িক সাফল্যই এটিকে পরিনত করেছে এ যাবতকালের সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড চলচ্চিত্রে।
