অনুপ্রাণিত

আপডেট : ০৮ এপ্রিল ২০১৪, ১৯:২৮
শনশন বাতাসের দমকায় ক্ষণে ক্ষণে বিদ্যুত্ চমকায় বজ্রের গুড়ুগুড়ু চিত্কার কেঁপে ওঠে অন্তরে ভিত কার শোনা যায় মেঘেদের গর্জন ঠিক যেন দানবের তর্জন। বৈশাখ আসে যেই দরজায় ঘনঘোর কালো মেঘ গরজায়। শুরু হয় কত মেলা পার্বণ বাতাসেও থাকে নাতো কার্বন ধুয়ে-মুছে সাফ করে গ্লানি তো বৈশাখে হই অনুপ্রাণিত।