বৈশাখ মাসে কিষাণ হাসে
মাঠে পাকা ধান
নাচে চাষীর প্রাণ
ফসল কাটে বেচে হাঁটে
শোধে কিছু ঋণ
গুণে কালকের দিন।
নতুন কাপড় মেরামত ঘর
সারায় জীর্ণ নাও
সামনে ঝড়ো বাও
কাল-বৈশাখী দেয় না ফাঁকি
সব করে ভাংচুর
থাকে কান্নার সুর।
তবু বৈশাখ দেয় যে ডাক
নয়া আগামীর
মন রইবে স্থির
মারামারি কাড়াকাড়ি
করবে না আর কেউ
বইবে শান্তির ঢেউ।
