পাঠক সংযোগ

আপডেট : ০৮ এপ্রিল ২০১৪, ১৯:৪৭
প্রিয় মেহজাবীন ইদানীং আপনার বেশ কটি চলচ্চিত্রের শুধু ঘোষণাই শুনলাম। অথচ রিলিজের কোনোই খবর নেই। ‘পরবাসিনী’ থেকে কি আপনি বাদ পড়েছেন নাকি সরে আছেন তা নিয়েও রয়েছে বিভ্রান্তি। এছাড়া ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্রের কথা শুনেছি। কিন্তু সেটি নিয়েও আলোচনা এখন স্তিমিত পর্যায়ে? এই নিভে যাওয়ার কারণ কী? শামীম ময়মনসিংহ মেহজাবীন :ধন্যবাদ শামীম। না, কোনো ছবি থেকেই বাদ পড়িনি। এখন একটু বেছে বেছে কাজ করছি বলেই কম দেখছেন। ছবিগুলো রিলিজ হলেই আপনার সবপ্রশ্নের উত্তর পেয়ে যাবেন। প্রিয় পাঠক, আপনারা অনলাইনে সারাবিশ্বের যেকোনো প্রান্ত থেকে ww w.fa ceb ook.com/pag es/Bi nodon-Protidin-of-the-daily-Ittefaq এই লিংকে ক্লিক করে ‘লাইক’ দিয়ে অন্তর্ভুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে। এবং আপনার যেকোনো প্রাসঙ্গিক মতামত লিখতে পারেন ওয়ালে। আপনার মতামত নিয়েই প্রকাশ হবে এই পাঠক সংযোগ।