অ-এর গল্প

আপডেট : ০৮ এপ্রিল ২০১৪, ১৯:৪৯
‘সারপ্রাইজ পার্টি’র ফলাফলে স্বামীর মৃত্যুর গল্প নিয়ে প্রচারিত হবে আজকের ‘অ-এর গল্প’। অপরাধ, অলৌকিক, অন্ধকার বিষয়ক এই ধারাবাহিক নাটকটি বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৯টা ০৫ মিনিটে। শামীম শাহেদের উপস্থাপনায় ‘অ-এর গল্প’ ধারাবাহিক নাটকটি পরিচালনা করেছেন তানভীর হোসেন প্রবাল।