রাঙ্গামাটির কাউখালী উপজেলার কচুখালী কার্বারী পাড়ার বাসিন্দা ফজর আলীর বাড়িতে পাঁচ মাস বয়সী লাউ গাছের গোড়ার অংশে এভাবেই জন্মেছে শতাধিক ডিম্বাকৃতির লাউ। এই বিরল দৃশ্য দেখতে প্রতিদিনই সেখানে ভিড় করছেন শত শত মানুষ। কাউখালী উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস জানিয়েছেন, আঘাতজনিত কারণে অতিরিক্ত কোষ বিভাজন হওয়ায় এমনটি হয়ে থাকতে পারে। দুর্লভ এই ছবিটি গতকাল মঙ্গলবার দুপুরে তুলেছেন ইত্তেফাকের কাউখালী (রাঙ্গামাটি) সংবাদদাতা জসিম উদ্দিন।
