হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে একজন নাইট গার্ডকে দিয়ে চলে সেলাই ও ড্রেসিং-এর কাজ। গত সোমবার বিশ্ব স্বাস্থ্য দিবসে জরুরি বিভাগে গিয়ে এ দৃশ্য দেখা যায়।
জরুরি বিভাগে দায়িত্বরত ডিপ্লোমা মেডিক্যাল অফিসার জান্নাতুল ফেরদৌস খানমের উপস্থিতিতে মামুন (৮) নামক দুর্ঘনায় আহত এক শিশুকে ঠোঁটের উপর অংশ সেলাই করছে স্বাস্থ্য কমপ্লেক্সের নাইট গার্ড সালাউদ্দিন।
অপরদিকে স্বাস্থ্য কমপ্লেক্সের এক্সরে কক্ষে রোগী থাকলেও সেখানে টেকনোলজিষ্ট ছিল না। এ দুর্ঘটনার জন্য তাদের বিরুদ্ধে অফিসিয়াল শোকজ দেয়া হবে বলে জানান টিএইচও ডাঃ মহিউদ্দিন।
