মিঠাপুকুর উপজেলায় পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি’র পরিদর্শক নিয়োগে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে ১০ লাখ টাকা উেকাচ গ্রহণের অভিযোগ উঠেছে। আর এসব টাকা আত্মসাত্ করেছেন মিঠাপুকুর বিআরডিবি অফিসার রেজিনা বেগম ও সভাপতি একরামুল হক রাজু। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বিআরডিবি’র পরিচালকরা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের কাছে পৃথকভাবে লিখিত অভিযোগ দিয়েছেন। কেন্দ্রীয় সমবায় সমিতির দুইজন পরিদর্শক নিয়োগের জন্য পল্লী উন্নয়ন ভবনে গত ২১ মার্চ লিখিত ও সাক্ষাত্কার গ্রহণ অনুষ্ঠিত হয়। কিন্তু অভিযুক্ত দুইজন যোগসাজশ করে পরীক্ষার আগেই নিজের পছন্দমত প্রার্থীকে নিয়োগ দেয়ার জন্য প্রশ্নপত্র ফাঁস করে দেন এবং ২ জনকে নিয়োগ দিয়ে উেকাচ হিসেবে ১০ লাখ টাকা গ্রহণ করে বলে লিখিত অভিযোগে জানানো হয়। অভিযুক্ত দুইজনের সাথে গত শনিবার যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।
