পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

আপডেট : ০৮ এপ্রিল ২০১৪, ২১:৪৩
সিরাজগঞ্জের রায়গঞ্জে ও শেরপুরে পৃথক ঘটনায় গত দুইদিনে সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন মারা গেছেন। খবর-ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। রায়গঞ্জে বৃদ্ধ নিহত সিরাজগঞ্জের রায়গঞ্জে ভুইয়াগাঁতী স্নানের মেলা দেখতে গিয়ে গত সোমবার দুপুরে বাসের চাপায় বোধন চন্দ্র মাহাতো (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, উপজেলার রুইয়াগাঁতী ইছলাদিগর এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস বোধন মাহাতোকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ বাসটিকে আটক করেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। শেরপুরে শিশুসহ দুইজন নিহত শেরপুরে গত সোমবার পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। শেরপুর-ঢাকা মহাসড়কের কানাশাখোলা এবং শেরপুর-শ্রীবরদী সড়কে শহরের নৌহাটা এলাকায় এ দুর্ঘটনা দু’টি ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নৌহাটা এলাকায় শ্রীবরদী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস চাপা দিলে আবুল কাশেম (৬০) নামে এক ব্যক্তি মারা যান। অপরদিকে শেরপুর থেকে নকলাগামী একটি সিএনজি অটোরিকশা কানাশাখোলা এলাকায় রাস্তা পারাপারের সময় হূদয় হোসেন (১০) নামে এক স্কুল ছাত্রকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।