রাবিতে ধর্মঘট স্থগিত, আজ ক্লাস শুরু

আপডেট : ০৮ এপ্রিল ২০১৪, ২২:৪৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা রুস্তম আলীকে হত্যার ঘটনায় চার দিন ধর্মঘট পালনের পর গতকাল মঙ্গলবার কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। আজ বুধবার থেকে ক্লাস-পরীক্ষা শুরু হবে। গতকাল দুপুরে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলনে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত ধর্মঘট স্থগিত করে অন্যান্য কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ছাত্রলীগ।