ছাতকে আজ বুধবার থেকে শুরু হচ্ছে দু’দিনব্যাপী দুরবীন শাহ লোক উত্সব। উত্সব উপলক্ষে গত এক সপ্তাহ ধরে বিভিন্ন আয়োজন ও প্রচার-প্রচারণা চলছে। প্রতি বছরের ন্যায় এবারো ছাতক পাবলিক খেলার মাঠে (মন্টু বাবুর মাঠ) দুরবীন শাহ লোক উত্সব অনুষ্ঠিত হবে। আজ বিকাল ৫টায় লোক উত্সবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী। বিকেল সাড়ে ৫টায় দুরবীণ শাহ স্মৃতিচারণমূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। উত্সবে স্থানীয় শিল্পীদের পাশাপাশি সঙ্গীত পরিবেশন করবেন দুরবীন শাহ সাধক ফকির শাহাব উদ্দিন ও ফোক শিল্পী পলাশ।
