বিদায় লগ্নে আনন্দ আয়োজন

আপডেট : ০৯ এপ্রিল ২০১৪, ১৭:১০
শ্রীপুরস্থ মিজানুর রহমান খান ডিগ্রি মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু শিক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান কলেজ ক্যম্পাসে ২৯ মার্চ শনিবার অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ ফকির মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দিক নিদের্শনামূলক বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো. আব্দুল বাতেন আকন্দ, সহকারী অধ্যাপকবৃন্দ যথাক্রমে ফারুক আহম্মেদ, মো. হারুন অর রশিদ, আ. আজিজ, মোস্তাহাদিউল আলম, রীতা ব্রহ্ম প্রমুখ। বিদায় অনুষ্ঠানের বক্তব্য শেষে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় সংগীতের মধ্য দিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজের ১ম বর্ষে শিক্ষার্থীরা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বিদায় সংগীত পরিবেশন করে। ১ম বর্ষের শিক্ষার্থী সুস্মিতা জুটির অনবদ্য উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয়, একক, দ্বৈত সংগীত, দলীয়, যৌথ, একক, দ্বৈত নৃত্য, মডেলিং, একক, যৌথ অভিনয়, হাস্যরস, কৌতুক পরিবেশন করা হয়। ৩১ মার্চ শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য আগত বিজিবির দেড় শতাধিক সদস্যরাও কলেজ শিক্ষার্থীদের এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন রীতা ব্রহ্ম, কি-বোর্ডে উত্তম, প্যাডে মনির, তবলায় গৌরাঙ্গ, নৃত্য পরিচালনায় উজ্জ্বল এবং কোরিওগ্রাফার এমএম ফারুক।