গানে গানে পুরস্কার প্রদান

আপডেট : ০৯ এপ্রিল ২০১৪, ১৭:১১
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গুনটিয়া অ্যাম্বিশন কিন্ডার গার্টেন অ্যান্ড কোচিং সেন্টারের ১০ম বার্ষিক ক্রীড়া, বৃত্তিপ্রদান ও পুরস্কার বিতরণ উপলক্ষে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । গত ৪ এপ্রিল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভিনেতা ডি এ তায়েব। প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও ২ নং জামুর্কি ইউনিয়নের চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন মির্জাপুর উপজেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম খান, ব্যবসায়ী হাবিবুর রহমান হবি, জামুর্কি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি কাজী হাবিবুর রহমান বাদল, মির্জাপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশিষ কুমার তরফদার, সাটিয়াচড়া শিবনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি লুত্ফর রহমান খান ইউসুফজাই চাঁন মিয়া ও অনুষ্ঠানের প্রধান অতিথি ডিএ তায়েব প্রমুখ। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের পর পরই অভিনেতা ডিএ তায়েব ফ্রেন্ডস ক্লাব পাকুল্লা এবং ক্লোজআপ ওয়ান তারকাদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।