উত্সবমুখর ও আনন্দঘন পরিবেশে সম্প্রতি ময়মনসিংহে আসপাডা প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে স্বতন্ত্র আয়োজিত কবি ফরিদ আহাম্মেদের সভাপতিত্বে কবি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কবি সমাবেশে স্বতন্ত্রর ঊনবিংশতম সংখ্যার মোড়ক উন্মোচন, ৬টি গ্রন্থের পাঠোন্মোচন, কবি জাহাঙ্গীর ফিরোজের ষাটতম জন্মদিন পালন, গীতিকবি মো. আব্দুর রশিদের গান, কবিতা আড্ডা, কবিতা পাঠ করেন দেশবরেণ্য কবিরা। কবি সমাবেশে কবি মুহাম্মদ নূরুল হুদা, কবি জাহাঙ্গীর ফিরোজ, কবি হাবিবুল্লাহ সিরাজী, শিল্পী সৈয়দ লুত্ফল হক, কবি মুশাররফ করিম, কথাশিল্পী আতা সরকার, কথাশিল্পী ও প্রাবন্ধিক ড. রেজওয়ান সিদ্দিকী, কবি মতিন বৈরাগী, কবি আব্দুর রশিদসহ অর্ধশত কবি স্বরচিত কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন।
