বিশ্বজুড়ে ছড়িয়ে পরছে ইসলামের আলো। ফলে মানুষ অশ্লীলতা ছেড়ে গ্রহণ করছে সত্য ও সুন্দরকে। তাই বেড়ে গেছে ইসলামি সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিধি। বিশ্বজুড়ে অসংখ্য ইসলামি সাংস্কৃতিক সংগঠন মানুষের মাঝে ইসলামের সৌন্দর্য তুলে ধরে প্রতিনিয়তই বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে চলছে। বাংলাদেশেও এর চাহিদা অনেক বেড়ে চলছে। এতে দর্শক উপস্থিতিও হয় ব্যাপক। জনপ্রিয় ইসলামি সাংস্কৃতিক সংগঠন কলরব আগে যেখানে মাসে গড়ে ৪-৫টি প্রোগ্রাম করত, এখন তারা সপ্তাহে ৫-৬টি প্রোগ্রাম করছে। যে আয়োজনগুলো বাংলাদেশের শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি গাজীপুর সদর থানা মুজাহিদ কমিটি ও স্থানীয় জনগণের উদ্যোগে বিশাল ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগীত পরিবেশন করে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের শিল্পী কাজী আমিনুল ইসলাম, সাঈদ আহমাদ, আবু সুফিয়ান, বদরুজ্জামান, এনামুল হক, সাঈদুজ্জামান নূর, ওমর আব্দুল্লাহ, আবু রায়হান, নজরুল ইসলাম, ইকবাল মাহমুদ, সাইফুর রহমান আজীম, মাহফুজুল আলম, তাহসিনুল ইসলাম ও আবির মাহমুদসহ আরও অনেকে। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন আবৃত্তিশিল্পী ইলিয়াস হাসান।
