গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ০৯ এপ্রিল ২০১৪, ১৯:৩৬
বিশ্বের বিভিন্ন দেশের টিভি মাধ্যমে গেল দুই দশকেরও বেশি সময় ধরে যত ধরনের রিয়েলিটি টিভি শো হয়েছে তার মধ্যে জনপ্রিয়তার বিচারে সবাইকে অনেকাংশেই ছাড়িয়ে গেছে ব্রিটিশ টিভি শো ‘গট ট্যালেন্ট’। সিমন কাওয়েলের এই টিভি শো’টি তার যাত্রা শুরু করার পর এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ আর ভাষায় সবমিলিয়ে পুনঃনির্মিত হয়েছে ৫৮টি অঞ্চলে। তবে এক বেলজিয়ামেই অনুষ্ঠানটির দু’টি সংস্করণ প্রচারিত হওয়ায় সবমিলিয়ে ‘গট ট্যালেন্ট’ নামের এই রিয়েলিটি শো’টির সংস্করণের সংখ্যা দাঁড়িয়েছে রেকর্ড ৫৯টিতে। সম্প্রতি কাজাখস্থান, ব্রাজিল, মলদোভা ও আইসল্যান্ড এ যাত্রা শুরুর মধ্য দিয়ে ফ্রিম্যান্টেল মিডি ও সাইকো এন্টারটেইনমেন্টের এই শো’টি রেকড গড়ার পথে পা বাড়ায়।