জোকস

আপডেট : ০৯ এপ্রিল ২০১৪, ১৯:৩৬
 সর্দারজি :জানেন, প্রতিদিন সকালে কম করে হলেও ৪৫ থেকে ৫০ জন মেয়ে আমার দেখা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। পণ্ডিত :সে কি বলছেন! এটা কী করে সম্ভব? তা কি করেন আপনি শুনি। সর্দারজি :তেমন কিছু না। আমি আসলে মেয়েদের একটা বিশ্ববিদ্যালয়ের বাস ড্রাইভার। আর বুঝতেই পারছেন প্রতি সকালে বাস নিয়ে আমি কখন তাদের স্টপেজে আসব তা দেখার জন্য কত মেয়েকে অধীর আগ্রহে অপেক্ষা করতে হয়!  হাইওয়ে ধরে বেশ জোরেই মোটরসাইকেল চালাচ্ছিল বিল্টু। হঠাত্ রিয়ার ভিউ মিররে সে লক্ষ করল যে টহল পুলিশের একটা গাড়ি তার পিছু নিয়েছে। কাজেই আজ ধরতে পারলে যে তার বড় অঙ্কের একটা জরিমানা হবে সে সেটা বেশ ভালো করেই টের পেল। কিন্তু টহল পুলিশের গাড়ি দেখে গতি বিন্দুমাত্র না কমিয়ে বরং আরও বাড়িয়ে দিল বিল্টু। এভাবে এক কিলোমিটারের মত পথ অতিক্রম করে সে মোটরসাইকেল নিয়ে ঢুকে পড়ল একটা পেট্রোল পাম্পে। তারপর পুলিশের গাড়ি আসার আগেই সে দৌড়ে ঢুকে পড়লো পেট্রোল পাম্পের কোণার দিকে থাকা বাথরুমে। আর বাথরুম থেকে ফিরে টহল পুলিশের দিকে তাকিয়ে সে বলল, ‘ভাই বুঝতেই পারছেন নিশ্চয়ই কেন আপনার টহল গাড়ি দেখার পরও আমি মোটরসাইকেল থামাতে চাইছিলাম না!’  আসছে নতুন বছর। তাই ভাগ্যের হালচালটা জেনে নিতে এক সর্দারজি হানা দিলেন এক জ্যোতিষবাবার আস্তানায়। বললেন, ‘বাবা, কদিন হলো ডান হাতটা খুব চুলকাচ্ছে। কিসের লক্ষণ বলুন তো?’ জ্যোতিষ বাবা :হুম্! তোর ওপর মঙ্গলের প্রভাব রয়েছে। আসছে বছর তোর হাতে প্রচুর টাকা আসবে। সর্দারজি :বাবা, আমার বাঁ-হাতের তালুও চুলকায়। জ্যোতিষবাবা :বলিস কী রে? তাহলে তো তোর বিদেশ যাত্রাও আসন্ন মনে হয়। সর্দারজি :(খুশিতে গদগদ হয়ে) বাবা, আমার ডান পা’টাও একটু একটু চুলকায়। জ্যোতিষবাবা :আসলে আমি এতক্ষণ ভুল বলেছি। তোর আসলে চুলকানি আছে। তুই বরং ডাক্তারের কাছে যা।