সংস্কৃতির সঙ্গে শখের সখ্যতা ঘটে সেই ছোটবেলায়। সময়ের ধারাবাহিকতায় তিনি এখন আলোচিত তারকাদের একজন। মডেলিং এবং অভিনয় দু’মাধ্যমেই সাফল্য পেয়েছেন শখ। তার ভিন্নরকম ভাবনার কথা নিয়ে আমাদের দশে দশ বিভাগে হাজির হয়েছেন। অনুলিখন করেছেন রিয়াদ খন্দকার ও ছবি তুলেছেন আশীষ সেনগুপ্ত
১টি এমন ঘটনা, যা অনুপ্রেরণা দেয়—
আসলে এটাকে ঠিক অনুপ্রেরণা বলা যায় কি না আমি জানি না। তবে এই একটি বিষয় যে আমাকে শোবিজে কাজ করতে দারুণভাবে উত্সাহিত করেছে সেটা নিশ্চিতভাবেই বলতে পারি। আমার বাবার একসময় খুব ইচ্ছে ছিল অভিনয় করার। কিন্তু রক্ষণশীল পারিবারিক কাঠামোর কারণেই তার পক্ষে সেটা সম্ভব হয়নি। এমনকি এজন্য দাদার কাছে মারও খেতে হয়েছিল তাকে। তাই আমার বাবা ছোটবেলা থেকেই চাইতেন যেন আমি স্বাধীনভাবে, মুক্তভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারি। আর ছোটবেলা থেকে বাবার মুখে শোনা তার শৈশবের গল্পগুলোই কিন্তু আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে নিজেকে এ ধারায় সম্পৃক্ত হতে।
২ জন এমন মানুষ, যাদের আপনি আদর্শ বলে মানেন—
বাবা
মা
৩টি প্রিয় চরিত্র (নিজের করা)—
‘দিবারাত্রি খোলা থাকে’র দোলনচাঁপা।
(এখানে গ্রাম্য একটা মেয়ের চরিত্রে কুষ্টিয়ার ভাষায় আমি কাজ করেছিলাম এবং এই চরিত্রটি আমার ক্যারিয়ারের জন্য একরকম ‘টার্নিং পয়েন্ট’ ছিল)
‘ফিফটি ফিফটি’ নাটকের শখ।
(এটা অনেকটা ঝগড়াটে এবং আবেগপ্রবণ একটি তরুণীর চরিত্র, যে সারাক্ষণই তার ভাবীর সাথে এক ধরনের ‘ইগো ক্রাইসিস’-এ জড়িয়ে পড়ে)
একক নাটক ‘নিক্তির কল্পনা’র চরিত্র।
(এই নাটকের গল্প, আবহ এবং আমার চরিত্রে যে রাবীন্দ্রিক ঢঙ ছিল সেটা আমার খুব ভালো লেগেছিল)
এছাড়া ‘টেটম্যান’ নামের একটি ঈদের নাটকে আমি যে নোয়াখালীর ভাষায় গ্রামের প্রাণবন্ত একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছিলাম সেই চরিত্রটাও আমার প্রিয়
৪টি পছন্দের খাবার—
যেকোনো ধরনের ‘সি-ফুড’
আইসক্রিম ও চকোলেট
মায়ের হাতের রান্না (বিশেষত মায়ের হাতের ভর্তা এবং ‘বোয়া’ নামের একটি খাবার)
ফাস্টফুড (স্পেশালি ‘পাস্তা’)
৫টি প্রিয় টিভি অনুষ্ঠান—
হিরো হোন্ডা রোডিস
স্পিটজ্ ভিলা
লাক্স চ্যানেল আই সুপারস্টার (চ্যানেল আই)
সানসিল্ক অপ্সরা
বলিউড প্ল্যানেট
৬টি প্রিয় বেড়ানোর জায়গা—
ব্যাংকক
সিঙ্গাপুর
নিউজিল্যান্ড
দার্জিলিং
কক্সবাজার
সেন্টমার্টিন
৭টি প্রিয় চলচ্চিত্র—
টোয়ালাইট
দ্য নিউ মুন
টাইটানিক
বেবিজ ডে আউট
থ্রি ইডিয়ট
দিল চাহতা হ্যায়
জানে তু ইয়া জানে না
৮জন প্রিয় অভিনেতা-অভিনেত্রী, যাদের অভিনয় ভালো লাগে—
সুবর্ণা মুস্তাফা
আলী যাকের
হুমায়ুন ফরীদি
মাহফুজ আহমেদ
অপি করিম তিশা
আমির খান
শাহরুখ খান
৯টি গান যেগুলো সবসময়ই শুনতে ভালো লাগে—
গানের ক্ষেত্রে আমার কোনো সুনির্দিষ্ট পছন্দ নেই। মনের অবস্থার ওপর নির্ভর করে। হয়তো কখনও খুব ধুমধাড়াক্কা গান শুনি আবার কখনো হয়তো স্লো-মেলোডিয়াসই ভীষণ ভালো লাগে। আবার পুরোনো গানের পাশাপাশি নতুন নতুন গান শুনতেও পছন্দ করি।
১০টি শব্দ যেগুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয়—
হাউ সুইট
অনেক আদর
লাড্ডু
পুতলি
ফালতু
(এ মুহূর্তে আর মনে পড়ছে না)
