খোঁজখবর

আপডেট : ০৯ এপ্রিল ২০১৪, ১৯:৪০
নতুন নাটক নতুন নায়িকা নতুনদের সঙ্গে চলচ্চিত্রে কিংবা ছোটপর্দায় কাজ করতে সবসময়ই স্বাচ্ছন্দ্যবোধ করেন চিত্রনায়ক আমিন খান। যে কারণে শুটিং চলকালীন সময়ে নতুন শিল্পীরা তার প্রতি অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েন। বিষয়টি বেশ উপভোগও করেন আমিন খান। এবার ঠিক তেমনি নতুন একজন অভিনেত্রীর সাথে জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন চিত্রনায়ক আমিন খান। ছোটপর্দার নবাগত এই অভিনেত্রীর নাম এমি। যুগল পরিচালক তাজু কামরুল পরিচালিত ও আকাশ রঞ্জন রচিত ‘ভালোবাসা দু’জনায়’ নাটকে আমিন খান-এমি জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন। নাটকটিতে কাজ করা প্রসঙ্গে চিত্রনায়ক আমিন খান বলেন, ‘ভালোবাসা দু’জনায় গল্পটি অসাধারণ। পরিচালক তাজু কামরুল একটি নাটক করতেই এত পরিকল্পনা করছেন যে কাজটি করতে আমার নিজেরই ভেতর বেশ আগ্রহ তৈরি হয়ে যায়। তাদের ভালো করার চেষ্টাটাই আমাকে মুগ্ধ করে। এমি নতুন হলেও অভিনয়টা বেশ ভালোই রপ্ত তার।’ এবার ক্রিকেট তারকার সঙ্গে জনপ্রিয় নাট্যাভিনেতা, নির্মাতা ও বিজ্ঞাপন নির্মাতা মাহফুজ আহমেদের নির্দেশনায় ম্যাকবেরি চকলেটের বিজ্ঞাপনে জুটিবদ্ধ হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেট তারকা সাকিব আল হাসান ও জনপ্রিয় মডেল-অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। নকশিকাঁথার ব্যানারে গতকাল বৃহস্পতিবার বনানীতে ম্যাকবেরি চকলেটের বিজ্ঞাপনে সাকিব আল হাসান ও বিদ্যা সিনহা মিম এই বিজ্ঞাপনের কাজ করেন। এর আগে মিম মাহফুজ আহমেদের নির্দেশনায় একটি নাটকে অভিনয় করেছিলেন, নাম ‘শেষের কবিতার পরের কবিতা’। সাকিব কিংবা মিম দু’জনেরই মাহফুজ আহমেদের নির্দেশনায় নতুন বিজ্ঞাপনটি তাদের দ্বিতীয় কাজ। সাকিব ও মিম প্রসঙ্গে নির্মাতা মাহফুজ আহমেদ বলেন, ‘সাকিব আল হাসান এক কথায় একজন ইন্টারন্যাশনাল স্টার। আমার নতুন বিজ্ঞাপনটিতে তিনি অসাধারণ পারফর্মেন্স করেছেন। যেভাবে আমরা সহযোগিতা চেয়েছি সেভাবেই সহযোগিতা করে বিজ্ঞাপনটিতে নিজের নতুন লুক আনার চেষ্টা করেছেন। অন্যদিকে মিমও ঠিক তাই। আমি তাদের দু’জনের সময়ানুবর্তিতা দেখে রীতিমতো মুগ্ধ। দু’জনই কাজটি সিরিয়াসলি নিয়ে আমাদের দেওয়া কল টাইম ভোর ছয়টায় এসে লোকেশনে উপস্থিত হয়েছেন।’ এ প্রসঙ্গে বিদ্যা সিনহা মিম বলেন, ‘মাহফুজ আমার প্রিয় একজন অভিনেতা, সেইসাথে নির্মাতাও। তার নির্দেশনায় কাজ করেছি অনেকদিন পর। তিনি ভীষণ কো-অপারেটিভ। নতুন বিজ্ঞাপনটি বিজ্ঞাপনের জগতে নতুন পরিবর্তন আনবে এমনটাই আশা আমার।’ নতুন অ্যালবামের প্রস্তুতি ছোটবেলা থেকেই আবৃত্তির সাথে দিমা নেফারতিতির সখ্যতা। চার বছর বয়সে বাবার অনুপ্রেরণা ও দীক্ষায় মঞ্চে আবৃত্তি করা দিয়ে দিমার সৃজনশীলতার জগতে পথচলা শুরু। এরপর স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে এখনও আবৃত্তি তার প্রথম ভালোবাসা। এক দশকেরও বেশি সময় ধরে সংবাদ উপস্থাপনায় দিমার নান্দনিক উপস্থিতি তাকে এনে দিয়েছে জনপ্রিয়তা। খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে তার পঞ্চম একক আবৃত্তি অ্যালবাম ‘বুক তার বাংলাদেশের হূদয়’। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পূর্বে প্রকাশিত আমার অন্যান্য আবৃত্তি অ্যালবামের মতো এবারকার সংকলনেও থাকছে কিছুটা ভিন্ন ভাবনার আবৃত্তি। এ বছরই অ্যালবামটি প্রকাশিত হবে। ইতোমধ্যেই অনেকটুকু কাজ এগিয়ে নিয়েছি।’ উল্লেখ্য দিমা নেফারতিতির প্রথম আবৃত্তি অ্যালবাম ‘অরণ্য ও মেঘের কাছে’ প্রকাশিত হয় ২০০৫ সালে। এরপর ২০০৭-এ ‘শুধু একবার তোমাকে ছোঁব’, ২০০৯-এ ‘বৃষ্টি চিহ্নিত ভালোবাসা’ প্রকাশ হওয়ার পর তার সর্বশেষ আবৃত্তি অ্যালবাম ‘সূর্য প্রণাম’ প্রকাশিত হয় ২০১১-তে রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্ম উত্সব উপলক্ষে।