স্কারলেট জোহানস খুব অল্প বয়সেই তার ক্যারিয়ার শুরু করে দক্ষতার জোরে উঠে এসেছেন সফলতার চূড়ায়। ‘অ্যাভেঞ্জার’খ্যাত এই অভিনেত্রী সম্প্রতি আবারও আলোচনার শীর্ষে উঠে আসেন। তার কথা জানাচ্ছেন প্রাঞ্জল সেলিম
তাইওয়ানের ছোট্ট এক শহর তাইপেই। লুসি ও তার মায়ের বাস সেখানে। খুব সাধারণ জীবনযাপন তাদের। কিন্তু সে সুখ খুব বেশিদিন সইল না তাদের কপালে। লুসির ওপর চোখে পড়ে সেখানকার মাফিয়া লিডারের। তারা লুসিকে প্রস্তাব দেয় তাদের সাথে কাজ করার জন্য। কাজটা খুবই সামান্য। তাদের সাথে ড্রাগ ডিলার হিসেবে কাজ করতে হবে। কারণ তার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, তাই সে খুব সহজেই পুলিশের চোখ এড়িয়ে কাজটা করতে পারবে। কিন্তু লুসি তাদের প্রস্তাবে রাজি হয় না। বড় অংকের টাকার লোভ সামলে সে সাধারণ জীবন বেছে নেয়। কিন্তু পিছু ছাড়ে না মাফিয়ারা। এক পর্যায়ে কিডন্যাপ করা হয় লুসিকে। কিছুদিন তাদের কাছে আটকে রেখে ড্রাগ দেওয়া হয় তাকে। নতুন এই ড্রাগ মাত্রই বাজারে ছড়িয়েছে। ব্যাপারটা অনেকটা পরীক্ষামূলক ছিল তাদের জন্য। কী রিঅ্যাকশন হতে পারে সেটা কারওই জানা ছিল না। প্রথম কয়েকদিন স্বাভাবিক থাকার পর শুরু হয় প্রতিক্রিয়া। নতুন এ ড্রাগ লুসিকে উপহার দেয় বেশ কিছু পাওয়ার। এক কথায় তাকে সুপার হিউম্যান বানিয়ে দেয়। শক্তি, বুদ্ধি, দক্ষতা সব বেড়ে যায় বহুগুণে। এরপর লুসি শুরু করে এই ড্রাগের সমস্ত ব্যবসা বন্ধ করে দেওয়ার মিশন। এভাবেই এগিয়ে চলে ‘লুসি’ সিনেমার গল্প। সিনেমাটিতে একপাশে যেমন রয়েছে অ্যানিমেশন আর স্পেশাল ইফেক্টের কাজ পাশাপাশি রয়েছে স্কারলেটের অসামান্য অভিনয়। দুই মিলিয়ে মুক্তির আগেই সিনেমা এগিয়ে যাচ্ছে ব্লকবাস্টার হিটের পথে। মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী। ‘লস্ট ইন ট্রান্সলেশন’ ও ‘গার্ল উইথ অ্যা পার্ল ইয়ারিং’ ছবি দুটিতে বহুল-আলোচিত ও সমালোচক কর্তৃক সমাদৃত চরিত্রে অভিনয়ের জন্য তিনি ২০০৩ সালে দুটি গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য মনোনয়ন পান। ‘অ্যাভেঞ্জারস-২’ ছবিতে অভিনয়ের বিনিময়ে ১৩ মিলিয়ন পাউন্ড ঝুলিতে পুরবেন ২৭ বছর বয়সী এ তারকা। আর এর মাধ্যমে বিশ্বের সব অভিনেত্রীর মধ্যে সর্বাধিক পারিশ্রমিক পাওয়ার রেকর্ড গড়তে যাচ্ছেন তিনি। ‘অ্যাভেঞ্জারস’ ছবিতে মার্ভেল কমিকের জনপ্রিয় চরিত্র ব্ল্যাক উইডোর চরিত্রে দেখা গেছে স্কারলেটকে। সবকিছু ঠিক থাকলে, ছবিটির সিক্যুয়েলেও একই চরিত্রে অভিনয় করবেন তিনি। আর পারিশ্রমিক হিসেবে পাবেন ১৩ মিলিয়ন পাউন্ড। এরই মধ্যে হলিউডে শক্ত আসন গেড়েছেন স্কারলেট। ‘অ্যাভেঞ্জারস’ ছবিতে দর্শকের পাশাপাশি সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছেন। তাই ছবিটির সিক্যুয়েলে তাকে রাখতে দৃঢ় প্রতিজ্ঞ ছবির প্রযোজকেরা। সবার প্রত্যাশা, শিগগিরই তিনি ছবিটিতে চুক্তিবদ্ধ হবেন। ‘অ্যাভেঞ্জারস-২’ ছবিতে আরও অভিনয় করবেন রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস হেমসওয়ার্থ, জেরেমি রেনার প্রমুখ। ছবির জন্য তাদের প্রত্যেকের পারিশ্রমিকই ৫০ শতাংশ করে বাড়িয়ে দেওয়া হয়েছে। জোহানসনই একমাত্র নারী যাকে টাইমস ম্যাগাজিনটি দুইবার আকর্ষণীয় নারী হিসেবে নির্বাচিত করেছে। ২০০১ সালে প্রায় মিষ্টি কণ্ঠস্বরের অভিনেত্রী স্কারলেট জোহানসন ‘ঘোস্ট ওয়ার্ল্ড’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন।
