বৈশাখ উপলক্ষে এবারে রমনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি অনুষ্ঠানে অংশ নিচ্ছেন জেমস ও নগরবাউল। বৈশাখে রমনার এই কনসার্ট ঘিরেই চলছে নগরবাউলের যাবতীয় প্রস্তুতি। এ প্রসঙ্গে নগরবাউল জেমস বলেন, ‘আমরা সবসময়ই আয়োজনের আঙ্গিকটা দেখেই তবে কনসার্ট চূড়ান্ত করি। এই আয়োজনটি এবারে ব্যতিক্রম হবে বলেই মনে করি।’ এছাড়া রমনায় নগরবাউলের বৈশাখী গান প্রসঙ্গে জেমস বলেন, ‘আমার সব গানই তো এ দেশ-মাটিকে নিয়েই। তাই বিশেষ কোনো গান নয়। বরং নগরবাউলের প্রতিটি সুর-শব্দই বৈশাখকে ঘিরে আবর্তিত।’ এদিকে গত কয়েকমাস ধরে শুধু কনসার্ট নিয়েই ব্যস্ততা বাড়ছে দেশসেরা এই ব্যান্ডদলটির। তাই নিজেদের অ্যালবামের কাজ গুছিয়েও এখনও রিলিজের ঘোষণা দিচ্ছেন না।
নগর বাউল জেমস : পহেলা বৈশাখে একাধিক কনসার্টের অফার থাকলেও রমনার কনসার্টটি চূড়ান্ত করেছেন
