ছবি সংখ্যা বাড়ানোর কোনো ইচ্ছে কোনোদিন ছিল না :বর্ষা

আপডেট : ০৯ এপ্রিল ২০১৪, ২০:১৪
চিত্রনায়িকা বর্ষা তার নতুন ছবি ‘মোস্ট ওয়েলকাম টু’-এর কাজ শেষ করে আপাতত বেশ নির্ভার আছেন। কারণ দেশের সবচেয়ে ব্যয়বহুল ছবির প্রোডাকশন হাউজ মুনসুন ফিল্মসের ব্যানারের এই ছবিটি দিয়ে বর্ষা তার নিজের রেকর্ডই ভেঙেছেন আবারও। এদিকে নতুন খবর হচ্ছে সম্প্রতি সেরা অভিনেত্রী হিসেবে সিজেএফবির পুরস্কার পেলেন। তাই সবমিলিয়ে নিজের কাজের স্বীকৃতি ও এ বছরের সেরা বড় বাজেটের ছবির অপেক্ষায় দিন গুনছেন। পাশাপাশি বেশ কিছু সামাজিক সংগঠনের কাজেও ব্যস্ত রয়েছেন স্বামী দেশের অ্যাকশন হিরো অনন্তের সাথে। বর্ষার কথায়, ‘সারাবছর ছবির সংখ্যা বাড়ানোর কোনো ইচ্ছে কোনোদিন ছিল না। কারণ ভালো মানের ছবি এক বা দুই বছরে একটি করলেই যথেষ্ট।’ উল্লেখ্য, আসছে ঈদে ‘মোস্ট ওয়েলকাম টু’ রিলিজের সম্ভাবনা রয়েছে।