পাঠক সংযোগ

আপডেট : ০৯ এপ্রিল ২০১৪, ২০:১৬
প্রিয় নুসরাত ফারিয়া, আপনাকে কোনো প্রশ্ন নেই আমার। তবে একটি বিষয় নিজ থেকে অনুধাবন করেই বলছি। ছোটপর্দায় বারবার মুখ দেখানো কি একজন তারকা ইমেজের জন্য ক্ষতিকর প্রভাব ফেলে কি না? অরণ্য শফিক, ঠিকানা নেই ফারিয়া : আপনি প্রশ্ন করবেন না বলেও কিন্তু প্রশ্নবিদ্ধ করলেন আমাকে। বিষয়টি যদি আমাকেই বলেন তবে বলব, সময়ের চাহিদায় অনেক কাজের অফারই আসে। এর ভেতরেও অনেক কাজ ফিরিয়ে দিই। যেগুলো মানসম্পন্ন মনে হয়, শুধু সেগুলিই করে থাকি। প্রিয় পাঠক, আপনারা অনলাইনে সারাবিশ্বের যেকোনো প্রান্ত থেকে www.faceb ook.com/pages/Bi nodon-Pr otidin-of-the-daily-Ittefaq এই লিংকে ক্লিক করে ‘লাইক’ দিয়ে অন্তর্ভুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে। এবং আপনার যেকোনো প্রাসঙ্গিক মতামত লিখতে পারেন ওয়ালে। আপনার মতামত নিয়েই প্রকাশ হবে এই ‘পাঠক সংযোগ’।