বাংলা নববর্ষে এটিএন বাংলার বিশেষ অনুষ্ঠানমালায় প্রচার হবে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘রঙে ভরা বৈশাখ’। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন চিত্রনায়ক ফেরদৌস, কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার, অভিনেত্রী তারিন এবং তানিয়া আহমেদ। চমত্কার আড্ডা, গল্প, গান, গেমসে অন্যান্যদের সাথে অংশগ্রহণের পাশাপাশি অনুষ্ঠানটির উপস্থাপনা করেছেন তানিয়া আহমেদ।
