‘তার হূদয় দোলানো প্রেম’ ছবিতে প্রথমবারের মতো একসঙ্গে গান করলেন এন্ড্রু কিশোর ও ন্যান্সি। মান্নান মোহাম্মদের সুর ও সংগীতে গানটি লিখেছেন মো. ইকবাল হোসেন। গানের কথাটি ছিল—‘স্বর্গ সুখে ভরবে এ মন, তোমার প্রেমের-ছোঁয়া পেয়ে, ভালোবেসে কাছে থেকো চিরসাথি হয়ে’। মগবাজারের শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে গত মঙ্গলবার গানটি রেকর্ডিং করা হয়। টোকিও মুভিজ প্রযোজিত এ ছবির চারটি গানের আউটডোর শুটিং হবে রাঙামটি, বান্দরবান ও কক্সবাজারে। ২২ এপ্রিল থেকে এই চার গানে অংশ নেবেন আঁচল, ফাহিম, আশিক ও অঞ্জলি। এন্ড্রু কিশোর ও ন্যান্সির গানে ঠোঁট মেলাবেন আশিক ও অঞ্জলি।
