শেষ হলো এসএমই মেলা

বিক্রি ও অর্ডার বেড়েছে দ্বিগুণ

আপডেট : ০৯ এপ্রিল ২০১৪, ২০:২৫
তৃতীয়বারের মত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পন্য নিয়ে আয়োজিত এসএমই মেলায় এবার ব্যাপক সাড়া পড়েছে বলে মনে করছে এসএমই ফাউন্ডেশন। গত ৪ এপ্রিল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া এ মেলা শেষ হয় গত মঙ্গলবার। এসএমই ফাউন্ডেশন সুত্রে জানা গেছে, এ বছর মেলায় ১ কোটি ২০ লাখ টাকার এসএমই পন্য বিক্রি হয়। এছাড়া অর্ডার মিলেছে ১ কোটি ৪০ লাখ টাকা। গতবারের মেলায় বিক্রি ও অর্ডারের পরিমান ছিল যথাক্রমে ৪৮ লাখ টাকা ও ৭১ লাখ টাকা। এবার মেলায় দর্শনার্থীও ছিল গতবারের তুলনায় অনেক বেশি। এবার প্রায় ৫০ হাজার দর্শনার্থী হাজির হয়েছে। উল্লেখ্য, এবারের মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত দেড়শ’ জন উদ্যোক্তা স্টল দিয়েছেন। এসব স্টলে পাটজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, পোশাক, ডিজাইন ও ফ্যাশন ওয়্যার, হস্তশিল্প, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, গৃহস্থালী দ্রব্য, প¬াস্টিক ও সিনেথটিকস, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স, হালকা প্রকৌশল দ্রব্যসহ এসএমইখাতে উত্পাদিত অন্যান্য দেশিয় পণ্য প্রদর্শন করা হয়।