এন সি সি ব্যাংক লিমিটেডের বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের নির্বাহী ও কর্মকর্তাদের সম্মেলন সম্প্রতি কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ সম্মেলনে প্রধান অতিথি এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক আখতার হামিদ খান বিশেষ অতিথি ছিলেন
০০০০
সম্প্রতি ইউনিয়ন ব্যাংক লিমিটেড এবং আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজ্ড হাসপাতাল এর মধ্যে কর্পোরেট চুক্তি সম্পাদিত হয়। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া এবং আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজ্ড হাসপাতাল এর চেয়ারম্যান প্রিতী কুমার চক্রবর্তীসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন
০০০০
সম্প্রতি বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড-এর সেন্ট্রাল ট্রেড প্রসেসিং ইউনিট উদ্বোধন করেন ব্যাংাকর চেয়ারম্যান ইউসুফ আরী হাওলাদার। অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক আব্বাস উদ্দিন আহমেদ, প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক আবু সাদেক মো. সোহেল ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন
