আজকের রাশিফল

আপডেট : ০৯ এপ্রিল ২০১৪, ২০:৩৮
আজ ২৭ চৈত্র, ১৪২০ বঙ্গাব্দ এবং ৯ জমাঃ সানি, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৫৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬-২০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:১। আপনার উপর প্রভাবকারী গ্রহ:রবি ও মঙ্গল। আপনার শুভসংখ্যা: ১ ও ৯। শুভবার: রবি ও মঙ্গল। শুভরত্ন:প্রবাল ও চুনী। প্রকৃতিগতভাবে আপনি: ১ সংখ্যার প্রভাবে ও এইদিনে জন্মগ্রহণ করায় আপনি মেধাবী, সৃজনশীল ও উচ্চাভিলাষী। ধ্যান-ধারণায় আপনি উদার ও প্রগতিশীল। আপনার সাহস আছে। সহজেই প্রভাবিত করতে পারেন। লক্ষ্য অর্জনে আপনি যেমন দৃঢ়প্রতিজ্ঞ, তেমনি আপনি চান সবার মধ্যমণি হয়ে থাকতে। বাধা ও চ্যালেঞ্জ মোকাবিলায় আপনি শঙ্কাহীন। আপনি কর্মঠ। আর ঘরের বাইরের কাজেই বেশি আগ্রহী। জীবনে অনেক শত্রুতার সম্মুখীন হবেন। দুর্ঘটনা সম্পর্কে আপনাকে সতর্ক থাকতে হবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:সাংবাদিক জোসেফ পুলিটজার, ডাক্তার হ্যানিম্যান, ওমর শরীফ, ফটোগ্রাফার এম এ মরিন, চিকিত্সাবিদ বার্নার্ডো হোসি প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল\ প্রতিভা বিকাশের সুযোগ পেতে পারেন। সামাজিক কাজে অংশ নিতে পারেন। প্রভাবশালী কারো সাথে পরিচয় হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। অসুস্থ ব্যক্তিদের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ ধর্মীয় কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে পারেন। পরিশ্রম বৃদ্ধি পাবে। অসমাপ্ত কাজ শেষ করতে পারবেন। মন ভালো থাকবে। যাত্রা ও যোগাযোগ শুভ। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ ক্ষুদ্র ব্যবসায়িদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। বিক্রয়-বাণিজ্যে লাভ যোগ আছে। ব্যবসায় বাকি বকেয়া না দিলে ভালো করবেন। চাকরিজীবীদের কর্ম পরিবেশ অনুকূল থাকবে। সম্ভাব্যক্ষেত্রে পদোন্নতির যোগ আছে। কেউ আজ আপনার বিরোধিতা করতে পারে। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ প্রবল মানসিক চাপে ভুগতে পারেন। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। ঘর সংসারের প্রতি মনোযোগী হওয়ার চেষ্টা করুন। অন্যথায় অশান্তি দেখা দিতে পারে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ অভিভাবকের অমতে বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া ঠিক হবে না। ধর্ম কর্মের প্রতি আগ্রহ বাড়তে পারে। ঘনিষ্ঠ কারো জন্য দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। কোনো গোপন আশা পূরণ হতে পারে। বিদেশ ভ্রমণ চেষ্টা ফলপ্রসূ হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ চাকরির ইন্টারভিউতে ভালো করতে পারেন। হঠাত্ কোনো সূত্র থেকে কিছু অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে। বাড়িতে বয়স্ক কেউ অসুস্থ হতে পারেন। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ শিল্প কারখানার মালিকদের জন্য দিনটি শুভ নয়। প্রতিষ্ঠান পরিচালনায় কিছু সমস্যা দেখা দিতে পারে। আপনজনদের কারো ব্যবহারে মনে কষ্ট পেতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূল নাও থাকতে পারে। প্রাপ্ততথ্যের উপর নির্ভর করতে পারেন। বিনোদন শুভ। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ ব্যবসায়িক পরিবেশ খুব একটা ভালো থাকবে না। বড় ব্যবসায়ী বা শিল্পপতিদের কোনো কারণে উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। কবি-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। সৃজনশীল সাহিত্যকর্মে সাফল্য আসতে পারে। বৈবাহিক ব্যাপারে মানসিক চাপে ভুগতে পারেন। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ পারিবারিক কোনো কারণে দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। শরীর ভালো যাবে না। কোনো অসুস্থকে উপেক্ষা করা ঠিক হবে না। কর্মপরিবেশ অনুকূল থাকবে। শত্রুদের তত্পরতা বৃদ্ধি পাবে। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ শিল্পী-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। সুনাম ও সাফল্যলাভের সম্ভাবনা আছে। বিবাহিতা কন্যার ব্যাপারে উদ্বিগ্ন হতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে। আবেগের বশে কোনো কাজ না করলেই ভালো করবেন। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ ন্যায্য প্রাপ্তি বাধাগ্রস্ত হতে পারে। পোশাক ব্যবসায়ীদের আশানুরূপ লাভ নাও হতে পারে। মিডিয়া কর্মীদের পেশাগত কোনো ঝামেলা সৃষ্টি হতে পারে। আজ কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন। ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট হতে পারেন। অপ্রত্যাশিত কোনো যোগাযোগ হতে পারে। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। কথাবার্তায় সতর্ক থাকুন। আপনার আচরণে কেউ মনে কষ্ট পেতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। কারো দ্বারা আজ ক্ষতিগ্রস্ত হতে পারেন।