জাতিসংঘের মানবাধিকার দূত টমস ওজেয়া কুইনটানা বলেছেন, মিয়ানমারে নিপীড়নের এক দীর্ঘ ইতিহাস মানবতার বিরুদ্ধে অপরাধের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। জাতিসংঘের এক প্রতিবেদনে রোহিঙ্গা মুসলমানদের পদ্ধতিগত বৈষম্যের নিন্দা করা হয়েছে।
মানবাধিকার দূত বলেন, রোহিঙ্গা মুসলমানদের জন্য খাদ্য, পানি ও চিকিত্সা গুরুতর সংকট সৃষ্টি করেছে। যা সংখ্যালঘু মুসলমানদের জন্য নিপীড়নের একটি অংশ বিশেষ এবং তা মানবাধিকার অপরাধের মধ্যে পড়ে। তিনি আরো বলেন, প্রায় ১৩ লাখ মুসলিম রোহিঙ্গা বিভিন্ন জনাকীর্ণ শিবিরে অমানবিকভাবে বসবাস করছে।
