আবুতালেবিকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দিতে সিনেটে বিল পাস

আপডেট : ০৯ এপ্রিল ২০১৪, ২১:৪১
একসময়ের ছাত্র বিপ্লবী হামিদ আবু তালেবিকে জাতিসংঘের দূত হিসেবে নির্বাচন করা ওবামা প্রশাসনের কাছে একেবারেই ‘সহনীয় নয়’ বলে ইরান সরকারকে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে সোমবার দেশটিতে আবু তালেবির প্রবেশে বাধা প্রদান করতে সর্বসম্মতিক্রমে একটি বিল পাস করে সিনেট। হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি আবু তালেবির মনোনয়নকে ‘চরম সমস্যা সৃষ্টিকারী’ বলে উল্লেখ করেন। অন্যদিকে সিনেটে পাসের পর আশা করা হচ্ছে নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভেও বিলটি পাস হয়ে যাবে। এখন শুধু প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাক্ষরের পর বিলটি আইনে পরিণত হওয়ার অপেক্ষা। ১৯৭৯ সালে মুসলিম ছাত্র গ্রুপের অংশ হয়ে আবু তালেবি তেহরানে মার্কিন দূতাবাস দখল করেছিল। সেসময় ৫২ জন ইউএস নাগরিককে ৪৪৪ দিন আটকে রাখা হয়েছিল। টেক্সাসে রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ বিলটি আইনসভায় উত্থাপন করেন। তিনি বলেন, ইরানের আমেরিকাবিরোধী উগ্রবাদ যে অব্যাহত আছে এ ঘটনার মধ্যদিয়ে সেটি আবারো প্রমাণিত হল।