খুলনার ডুমুরিয়া উপজেলার বয়ারসিং গ্রামে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে মোস্তাকিন গাজী (৩৩) ও খাজা ওরফে জনি মল্লিক (৩০) নামে দুই ডাকাত নিহত এবং এজাজ মল্লিক (৩২) ও আরিফ গাজী (২৫) নামে অপর দুই ডাকাত গুরুতর আহত হয়েছে।
জানা যায়, সোমবার রাতে বয়ারসিং গ্রামের ৪ বাড়িতে ডাকাতিশেষে পঞ্চম বাড়িতে ডাকাতির পর পালিয়ে যাওয়ার সময় ঐ ৪ ডাকাতকে এলাকার লোকজন ধরে ফেলে বেদম প্রহার করে। আশঙ্কাজনক অবস্থায় মঙ্গলবার সকালে তাদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলে দুপুরে চিকিত্সাধীন অবস্থায় মোস্তাকিন ও জনি মারা যায়।
