ঝালকাঠিতে সূর্যের আলোতে আলোকিত হয়েছে কৃষকের পতিত জমি। এসব জমিতে সূর্যমুখী আবাদ করে ভালো ফলন পেয়েছে কৃষকরা। কোন সেচ ছাড়াই সূর্যের ফলন দেখে কৃষকদের মন ভরে উঠেছে। জেলার ঝালকাঠি সদর ও রাজাপুর উপজেলার মোট ৬শ’ ৯৫ একর জমিতে সূর্য্যমুখীর চাষ হয়েছে এবার।
ধান আবাদ না করে পরিত্যক্ত জমিতে অল্প শ্রম, বিনা সেচ এবং বেশি লাভ হওয়ায় কৃষকরা সূর্যমুখী আবাদে ঝুঁকে পরেছে বলে কৃষকরা জানিয়েছে। এব্যাপারে ঝালকাঠি ব্র্যাকের কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির ব্যবস্থাপক চম্পক কুমার আইচ জানান, একর প্রতি উত্পাদন ৩০ মণ। কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে সূর্যমুখী আবাদে উত্সাহিত করা হয়েছে। এ ফলন ক্রয়ের জন্য ইতিমধ্যেই বরিশাল ও বাগেরহাট জেলার তৈল উত্পাদনকারি প্রতিষ্ঠান যোগাযোগ শুরু করেছে।
ঝালকাঠি কৃষনকাঠি গ্রামের কৃষক আব্দুস ছালাম জানান, মৌসুমের শুরুতেই চারা রোপণের যদি আবাদ শুরু করা যায় তাহলে ফলনও একটু আগে পাওয়া সম্ভব। এবার ফলন ভালো দেখায় বিক্রি করে ন্যায্যমূল্য পেলে আগামীতে আরো বেশি জমিতে আবাদ করব।
