উদ্বোধনের ২ মাস পর ওয়েব্রিজ স্কেল বিকল

আপডেট : ০৯ এপ্রিল ২০১৪, ২২:১১
পণ্যবাহী ট্রাকগুলো ওজন পরিমাপের জন্য বিআইডব্লিউটিসি কর্তৃক নির্মিত ওয়েব্রিজ স্কেল উদ্বোধনের মাত্র দুই মাস পর বিকল। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দিয়ে নদী পার হওয়া পণ্যবাহী ট্রাকের ওজন নির্ণয়ের লক্ষ্যে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় ওয়েব্রিজ স্কেল নির্মাণ করে কর্তৃপক্ষ। এ বছরের ২৫ জানুয়ারি ১ কোটি ৮৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত রোড ভেহিক্যাল ডিজিটাল ওয়েব্রিজ স্কেল (ওজন নির্ণয় যন্ত্র) এর উদ্বোধন করেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। উদ্বোধনের মাত্র ২ মাস পর যন্ত্রটি বিকল হয়ে যায়। অফিসে কর্মরত অপারেটর মোঃ আব্দুল কাউয়ুম বলেন, ওয়েব্রিজ স্কেল যন্ত্রটি ৩০ মার্চ সকালে বিকল হয়, ৫এপ্রিল তা সচল করা হয়।