উপজেলার রামজীবনপুর গ্রামে মাদকাসক্ত স্বামীকে পুলিশে ধরিয়ে দিলেন তার স্ত্রী। পরে ভ্রামমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহমদ মঙ্গলবার ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি রামজীবনপুর গ্রামের মৃত কেতাব আলীর ছেলে রুস্তুম আলী।
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা জানান\ এবার মাদকাসক্ত সন্তানকে পুলিশের হাতে তুলে দিলেন মা। জানা যায়, নীলফামারীর সৈয়দপুর শহরের মুন্সিপাড়া এলাকার মরহুম সাদেক আলীর ছোট ছেলে মুরাদ হোসেন নিয়মিত মাদকসেবী। এছাড়া সে এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবেও পরিচিত। মা রোজী বেগম জানান, দীর্ঘদিন থেকে তার ছেলে মাদকসেবী। তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার সব চেষ্টা ব্যর্থ হয়েছে। বরং দিন দিন তার মাদক গ্রহণের মাত্রা আরও বেড়েছে। সে পারিবারিকভাবে খুব ঝামেলার সৃষ্টি করায় বাধ্য হয়ে আমি তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি। মুরাদকে পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুশফিকা ইফফাত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে নীলফামারী কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
