নড়িয়ায় অপহরণের ১২ দিনেও উদ্ধার হয়নি মেধাবী ছাত্রী

আপডেট : ০৯ এপ্রিল ২০১৪, ২২:১৩
নড়িয়া (শরীয়তপুর) সংবাদদাতা শরীয়তপুরের নড়িয়ায় অপহরণের ১২ দিন পার হলেও এখনও সন্ধান মেলেনি মেধাবী ছাত্রী সুবর্নার। মেয়েকে জীবিত ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে সুবর্নার পরিবার। গত শুক্রবার স্থানীয় তেলিপাড়া তরুণ সংঘ ক্লাবের মাঠে আয়োজিত স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ভোজেশ্বর-গোলার বাজার পাকা সড়ক থেকে অপহরণ হয় তেলিপাড়া গ্রামের সুরজিত দাসের ১৬ বছরের কিশোরী কন্যা এসএসসি পরীক্ষায় অংশ নেয়া মেধাবী ছাত্রী সুর্বনা দাস। এ ঘটনায় সুর্বনার বাড়িতে চলছে শোকের মাতম। চিহ্নিত অপহরণকারী, গোলার বাজারের কসমেটিক্স ব্যবসায়ী রাসেল হাওলাদারসহ অজ্ঞাত আরো ৫ জনকে আসামি করে নড়িয়া থানায় মামলা দায়ের করেন সুবর্নার বাবা সুরজিত দাস।