সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৯ এপ্রিল ২০১৪, ২২:১৫
আদমদীঘি উপজেলা চেয়ারম্যানের মতবিনিময় আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার আদমদীঘি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার গত মঙ্গলবার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাবেক এমপি আলহাজ্ব আব্দুল মোমিন তালুকদার খোকা, ভাইস চেয়ারম্যান ইউনুছ আলী, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বুলবুল ফারুক, সহ-সভাপতি ময়েন উদ্দীন, জামায়াত নেতা আতোয়ার হোসেন, সাংবাদিক গোলাম আম্বিয়া, খায়রুল ইসলাম, সাগর, মুনজু, বেলাল, আনোয়ার হোসাইনসহ জাতীয় ও স্থানীয় পত্রিকার সকল উপজেলা প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। লালমনিরহাটে কর্মস্থানের সুযোগ সৃষ্টি বিষয়ক কর্মশালা লালমনিরহাট প্রতিনিধি \ গতকাল বুধবার লালমনিরহাট সার্কিট হাউস সম্মেলন কক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উত্তরবঙ্গের ৭টি জেলার বেকার যুবকদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি প্রকল্পের আওতায় কার্যক্রম অবহিতকরণ এবং বাস্তবায়নের প্রতিবন্ধকতা চিহ্নিতকরণসহ সমাধানের কৌশল নির্ধারণ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক হাবিবুর রহমান। এতে বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক নজরুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আবু হোসেন সরকার, ব্যাংক কর্মকর্তা হাফিজুর রহমান। সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল ফারুক। বেগমগঞ্জে সংখ্যালঘুর বাড়িতে অগ্নিসংযোগ চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা \ দিনের বেলায় এক ঘন্টা সময় দিয়ে একজন সংখ্যালঘুর নিকট এক লক্ষ টাকা চাঁদা দাবি করে না পেয়ে গভীর রাতে বাড়ির ঘরে অগ্নিসংযোগ করে। ঘটনাটি ঘটেছে বেগমগঞ্জ উপজেলার গোবিন্দের খিল গ্রামে মঙ্গলবার গভীর রাতে। ্ স্থানীয় ও ভুক্তভোগীদের সাথে যোগাযোগ করে জানা যায়, সন্ত্রাস কবলিত বেগমগঞ্জের পশ্চিমাঞ্চলের আমানউল্লাপুর ইউনিয়নের গোবিন্দেরখিল গ্রামের গৌরাঙ্গ ডাক্তারের নিকট গত মঙ্গলবার বিকালে মোবাইল ফোনে একঘন্টার মধ্যে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে এলাকার সন্ত্রাসীরা। চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা মঙ্গলবার গভীর রাতে গৌরাঙ্গ ডাক্তারের বাড়িতে অবস্থিত ডাক্তারি চেম্বার আগুন দিয়ে পুড়িয়ে দেয়। নলছিটিতে ছাত্রী উত্ত্যক্তকারীকে এক বছরের কারাদণ্ড নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা \ ঝালকাঠির নলছিটি উপজেলায় এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মো. সুমন হাওলাদার (২১) নামে এক বখাটে যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার নির্বাহী কর্মকর্তা এবং ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট আবু হাসানাত মো. আরেফিন যৌন হয়রানির দায়ে ওই যুবককে এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত সুমন ওই উপজেলার ক্ষিরাকাঠী গ্রামের ছেলে। নলছিটি থানার পরিদর্শক আবুল খায়ের বলেন, সুমন অনেক দিন ধরে নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিল। রানীনগরে তথ্য অফিসের কর্মশালা অনুষ্ঠিত রানীনগর (নওগাঁ) সংবাদদাতা \ গত মঙ্গলবার নওগাঁর রানীনগরে “শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৪র্থ পর্যায়)” প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরুল ইসলাম পাটওয়ারী। এদিন সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আল ফারুক জেমস্, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনূর রশিদ, সোনিয়া ইসলাম, রানীনগর স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ এস এম নজমুল হোসেন, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী, প্রধান শিক্ষক শাহানাজ বেগম প্রমুখ। গৌরীপুরে সুষম মাত্রায় সার ব্যবহার বিষয়ক কর্মশালা গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বুধবার ‘মৃত্তিকা নমুনা সংগ্রহ পদ্ধতি ও সুষম মাত্রায় সার ব্যবহার’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের আয়োজনে এবং অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক ছিলেন জেলা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহজাহান সিরাজ, বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নিলুফা আক্তার। উপস্থিত ছিলেন গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি প্রভাষক শফিকুল ইসলাম মিন্টু, বিআরডিবির চেয়ারম্যান সৈয়দ তৌফিকুল ইসলাম প্রমুখ। সুনামগঞ্জে এসিড নিক্ষেপকারীর শাস্তি দাবি সুনামগঞ্জ প্রতিনিধি \ সুনামগঞ্জের তাহিরপুরের সাংবাদিক হাবিব সরোয়ার আজাদের শিশুপুত্র শিপলুর উপর এসিড নিক্ষেপকারীদের গ্রেফতার ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের আইনানুগ শাস্তির আওতায় নিয়ে আসার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন পালিত হয়েছে। সুনামগঞ্জের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। শহরের ট্রাফিক পয়েন্ট গতকাল বুধবার। এতে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারী লতিফুর রহমান রাজু, সাংবাদিক পঙ্কজ দে, আইনজীবী অলক বাপ্পা প্রমুখ। ফুলবাড়ীয়ায় ইপিজেডের স্থান পরিদর্শন করলেন সচিব ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা \ ফুলবাড়ীয়া উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামের বাকতা ইউনিয়নের ছালনা বিলে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের স্থান গতকাল বুধবার পরিদর্শন করেছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের নির্বাহী সদস্য ও অতিরিক্ত সচিব মিজানুর রহমান। এ সময় তার সাথে ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোস্তাকিম বিল্লাহ ফারুকী, উপজেলা নির্বাহী অফিসার বনানী বিশ্বাস। সচিব প্রস্তাবিত ইপিজেড স্থাপন হলে এলাকার জনগণের নানান সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন। সুন্দরগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ নিয়ে মারামারি সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ উপজেলার গেন্দুরাম আশ্রয়ণ প্রকল্প-২ এর ঘর বরাদ্দ নিয়ে মারামারিতে বসতবাড়ি ভাংচুরসহ ৬ জন আহত হয়েছে। জানা যায়, সরকার বাস্তুহারা মানুষের আশ্রয়ণ নিশ্চিত করার লক্ষ্যে হরিপুর ইউনিয়নের গেন্দুরাম আশ্রয়ণ প্রকল্প-২ নির্মাণ করে। নির্মিত ব্যারাকগুলো উপজেলা যাচাই বাছাই কমিটি নামেমাত্র যাচাই-বাছাই করে সার্ভেয়ার আবুল কালাম আজাদ ও স্থানীয় তহশিলদার উেকাচের মাধ্যমে বহিরাগত জেলার ২৩ জন সচ্ছল ২৬ অন্যত্র ঘর পাওয়া ব্যক্তি একই ব্যক্তির নামে ২ টি করে ঘর বরাদ্দ দেয়া হয়। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা মনজু মিয়াসহ কিছু সংখ্যক সরকার দলীয় লোক প্রতিবাদ করলে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। মঙ্গলবার সার্ভেয়ার ও তহশিলদারদের পোষ্য বাহিনী বাদশা, মঞ্জু, কছির, নূরুল হকসহ কিছু সংখ্যক লোক প্রতিবাদকারীদের উপর চড়াও হলে মারামারি বাধে। যশোরে ডিজিটাল উদ্ভাবনী মেলা যশোর অফিস \ মঙ্গলবার যশোরে শুরু হয়েছে দু’ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। এ মেলার উদ্বোধন করেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুস সাত্তার ও পুলিশ সুপার আনিসুর রহমান। এতে বক্তব্য দেন আউটসোর্সিংয়ের প্রতিষ্ঠান কেআইটিসি’র সিইও মাইক কাজী। দু’ দিনব্যাপী এ মেলা গতকাল বুধবার শেষ হবে। চিতলমারীতে ৪ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা \ বাগেরহাটের চিতলমারীতে ৪ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে গত মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়। এ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সমপ্রসারণ খামারবাড়ি বাগেরহাটের উপ-পরিচালক কৃষিবিদ হীরেন্দ নাথ হালদার, বিশেষ অতিথি ছিলেন, পিজিবি আইএডিপি’র প্রকল্প পরিচালক কৃষিবিদ জিএম রুহুল আমিন। চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আবু তালহা, মত্স্য কর্মকর্তা গৌতম কুমার প্রমুখ। কালিগঞ্জে আওয়ামী লীগের ৪ নেতা বহিষ্কার সাতক্ষীরা প্রতিনিধি \ দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপের অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রিয়াজ উদ্দীন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আল-মামুন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অ্যাডভোকেট শেখ মোজাহার হোসেন কান্টু এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য সাঈদ মেহেদী। গত মঙ্গলবার কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম মাহাতাব উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন। নবীনগরে বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মলাই মিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং অবৈধ সেক্রেটারীর নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে উপজেলা বিএনপি’র একাংশের নেতা-কর্মীরা। জানা যায়, বিএনপি’র বিদ্রোহী প্রার্থী হিসেবে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মলাই মিয়া গত উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় জেলা বিএনপি ওই বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করে। এসময় রফিকুল ইসলাম ইনুর সভাপতিত্বে বক্তব্য রাখেন আবুল বাশার, ওবায়দুল হক লিটন, আব্দুছ ছাত্তার, ছাদেকুল হক ছাদির, মোঃ শাহ আলম, মোঃ আলী আজ্জম, কামাল মেম্বার প্রমুখ। নোয়াখালীতে অসহায়দের আইনী সহায়তা দিতে মতবিনিময় নোয়াখালী প্রতিনিধি \ গরীব অসহায় মানুষকে আইনগত সহায়তা, মানবাধিকার সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি ও দ্রুত বিচার কাজ সম্পন্ন করার লক্ষ্যে জেলা জজ আদালতের বিচারকদের সমন্বয়ে গত মঙ্গলবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাকের আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ মো. আবদুল কুদ্দুস মিয়া। এতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল, সহকারী জজ সদর মো. জাকির হোসাইন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবদুর রহিম, সাধারণ সম্পাদক এডভোকেট তাফসির হোসেন, পিপি এডভোকেট এটিএম মহিব উল্যাহ, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ, ব্লাস্টের জেলা সমন্বয়ক এডভোকেট নূরুজ্জামান ব্র্যাকের প্যানেল এডভোকেট কল্পনা রানী দাস প্রমুখ বক্তব্য রাখেন। পলাশে নব-নির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা পলাশ (নরসিংদী) সংবাদদাতা \ পলাশ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠান, দোয়া ও মিলাদ মাহফিল গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। পলাশ উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নাছিমা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন পলাশের সাবেক সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌরসভার মেয়র শরীফুল হক শরীফ, ভাইস চেয়ারম্যান আলম মোল¬্যা, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সুলতানা লাকী প্রমুখ। কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদের সভা কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা \ পিরোজপুরের কাউখালীতে গত মঙ্গলবার বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী শাখার আয়োজনে তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়নের মাধ্যমে স্থানীয় সরকার শক্তিশালীকরণ কর্মসূচীর “স্থানীয় সরকার শক্তিশালীকরণে নির্বাচিত নারী জনপ্রতিনিধি ও তৃণমূল নারীদের ভূমিকা” শীর্ষক গোল টেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি জাহানূর বেগমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক এস,এম, শামীমুল হক সিদ্দিকী। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এস আহসান কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসান হাবিব, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন পপি, মহিলা পরিষদের কেন্দ্রীয় আন্দোলন সম্পাদক কাজী সুফিয়া আখতার, কেন্দ্রীয় প্রকল্প সমন্বয়কারী খোদেজা আকতার নাজমা প্রমুখ। দিনাজপুরে জেন্ডার ও কমিউনিটি ক্লিনিক বিষয়ক সভা স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ দিনাজপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ল্যাম্ব হাসপাতালের আয়োজনে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ডাব্লিউএইচসিএম প্রকল্পের আওতায় জেন্ডার এ্যাডভোকেসি, লবি মিটিং এবং কমিউনিটি ক্লিনিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. নূরুল হুদার সভাপতিত্বে গত মঙ্গলবার প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী। বক্তব্য রাখেন ল্যাম্বের নির্বাহী পরিচালক ডা. স্টিফেন উইথিংটন, ল্যাম্ব প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক স্মিতা হাসদা, প্ল্যান ইন্টারন্যাশনালের প্রোগ্রাম ইউনিট ম্যানেজার মো. মোবারক হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সন্ধ্যা রাণী বাগচী, পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক লায়লা আঞ্জুমান আরা প্রমুখ। মুন্সীগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন মুন্সীগঞ্জ প্রতিনিধি \ মুন্সীগঞ্জের শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ডিজিটাল উদ্ভাবনী মেলা -২০১৪ এবং ৩৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০১৪ উদ্বোধন করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইয়াফেস ওসমান। জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সাগরিকা নাসরিন, সদর সার্কেলের এএসপি কুতুবউদ্দিন, সরকারী হরগঙ্গা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাহেদুল কবীর, সাবেক অধ্যক্ষ অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জী। ইবি ছাত্রদলের বিক্ষোভ ও ৪৮ ঘন্টার আল্টিমেটাম ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি \ ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ এবং তথ্য ও গবেষণা সম্পাদক মুত্তাকিনসহ গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তি দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইবি ছাত্রদলের নেতা-কর্মীরা। গত মঙ্গলবার ছাত্রদলের সভাপতি ওমর ফারুকের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে সমাবেশে বক্তব্য দেন ছাত্রদলের সভাপতি ওমর ফারুক। তিনি তার বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রদলকে নিশ্চিহ্ন করে দেয়ার পরিকল্পনা করেছে। কিন্তু ছাত্রদল নিশ্চিহ্ন হওয়ার মত কোন ছাত্র সংগঠন নয়। আমাদের গ্রেফতারকৃত নেতাকর্মীদের যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মুক্ত করতে ব্যর্থ হয়। নন্দীগ্রামে শিশু অপহরণের চেষ্টা, আটক-১ নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা \ বগুড়া নন্দীগ্রাম উপজেলার পল্লীতে শিশু অপহরণ চেষ্টাকালে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। থানার ওসি বলেছেন—গত মঙ্গলবার উপজেলা আমগাছি গ্রামের মাসুদ রানার শিশুপুত্র মিফতাহল জান্নাতকে বাড়ির মধ্য থেকে উপজেলা কল্যান নগর গ্রামের গৌতম চন্দ্র নামের যুবক অপহরণের চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজন টের পেয়ে অপহরণকারী গৌতমকে আটক করে। এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। কটিয়াদী উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ কটিয়াদীতে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাব আইনউদ্দিনকে গত মঙ্গলবার উপজেলার ঐতিহাসিক গোপীনাথ জিউর মন্দির পরিচালনা কমিটির পক্ষ হতে ভোগবেতাল মন্দির প্রাঙ্গণে এক সংবর্ধনা দেয়া হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির সহ-সভাপতি দীপক কুমার ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন ইউএনও ফরাহ গুল নিঝুম, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ হাবিবুর রহমান বুলবুল, আচমিতা ইউপি চেয়ারম্যান আবু হানিফা ও কটিয়াদী থানার ওসি এমদাদুল হক মিয়া। স্বাগত বক্তব্য রাখেন কমিটির সম্পাদক দিলীপ কুমার সাহা। ব্রাহ্মণবাড়িয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি\ “নব প্রযুক্তির উন্মেষ, উন্নত করবে দেশ”—এই শ্লোগান নিয়ে গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে তিনদিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী মেলার উদ্বোধন করেন। জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান, পৌর মেয়র মোহাম্মদ হেলালউদ্দিন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল মামুন সরকার, প্রফেসর মোখলেছুর রহমান খান, জেলা শিক্ষা অফিসার কাজী সলিমউদ্দিন, প্রধান শিক্ষক ফরিদা নাজমিন প্রমুখ। ছাগলনাইয়ায় বিনামূল্যে চক্ষু চিকিত্সা শিবির ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা\ ছাগলনাইয়া পৌরসভার মটুয়া ওয়ার্ডে প্রতিবছরের ন্যায় এবারও আলহাজ্ব মৌলভী সামছুল করিম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ৩ দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিত্সা শিবির অনুষ্ঠিত হয়। ট্রাস্টের চেয়ারম্যান ও এনসিসি ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব নুরুন নেওয়াজ সেলিম, ছাগলনাইয়া পৌরসভার প্যানেল মেয়র মোঃ ইউছুপ মজুমদার, ট্রাস্টের স্থানীয় পরিচালক আবু তৈয়ব মজুমদার গুরা মিয়া, ছাগলনাইয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শেখ কামাল ও মোঃ আইয়ূব চক্ষু শিবির উদ্বোধন করেন। তানোরের ময়েনপুর স্কুলে হামলা ও ভাংচুর রাজশাহী অফিস \ তানোরের ময়েনপুর স্কুলে, হামলা, ভাংচুর ও শিক্ষকদের মারধরের মামলায় বিএনপির ওয়ার্ড কাউন্সিলর আতাউর রহমানকে পুলিশ গ্রেফতার করেছে। গত মঙ্গলবার দুপুরে রাজশাহীর লক্ষ্মীপুর মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত শনিবার কাউন্সিলর আতাউর রহমানসহ ৯ বিএনপি নেতার বিরুদ্ধে তানোর থানায় স্কুলের সহকারী শিক্ষক হুমায়ূন কবীর দ্রুত বিচার আইনে মামলা করেন। তানোর থানার ওসি বজলুর রশিদ জানান, মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। মহেশপুরে জীবন দক্ষতা উন্নয়ন সভা অনুষ্ঠিত মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা \ গতকাল বুধবার সকালে মহেশপুর আরডিসি কার্যালয়ে ক্যারিয়ার স্কিল ডেভেলপমেন্ট ক্লাব ও আরডিসির যৌথ উদ্যোগে জীবন দক্ষতা উন্নয়নের কার্যক্রমের উপর এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। আরডিসির নির্বাহী প্রধান আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক এটিএম খাইরুল আনাম, মহেশপুর সরকারি ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের প্রফেসর মোঃ এমদাদুল হক, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সরকারি ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আলাউদ্দী আলী, পদ্মপুকুর ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোঃ মুজিবর রহমানসহ মহেশপুর ৫টি ডিগ্রী কলেজের অধ্যাপক ও ছাত্ররা। মধুখালীতে শাহ্ রাজন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা \ গত মঙ্গলবার বিকাল ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত দেড়ঘন্টা মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের পরিবহন বিভাগের শ্রমিক শাহ্ মো. রাজন হত্যাকারীদের ফাঁসির দাবিতে চিনিকল শ্রমিক-কর্মচারীদের উদ্যোগে মধুখালী ঢাকা-খুলনা মহাসড়কে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে বক্তব্য রাখেন নাগরিক কমিটির হাজী আব্দুল মালেক সিকদার, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা মনোজ সাহা, শ্রমজীবী ইউনিয়নের সহ-সভাপতি আবুল বাশার বাদশা, জহুরুল হক, সুভাষ কুমার রায়, নিহত রাজনের মা জোসনা বেগম, গোলাম মোস্তফা বাকি, সদর ইউনিয়ন চেয়ারম্যান সাহাবুদ্দিন সতেজ, বিএনপি নেতা আবুল কাশেম আবুল, আওয়ামী লীগ নেতা পিকু আহসান হাসিব প্রমুখ।