সুইজারল্যাণ্ড বছরে ৪ কোটি ডলার সহায়তা দেবে

আপডেট : ০৯ এপ্রিল ২০১৪, ২২:৩৩
বাংলাদেশকে ২০১৭ সাল পর্যন্ত বছরে ৪ কোটি মার্কিন ডলার উন্নয়ন সহায়তা দেবে সুইজারল্যান্ড। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শাহিরয়ার আলমের সঙ্গে সাক্ষাত্কালে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান মার্টিন ফটশ এ প্রতিশ্রুতির কথা জানান। তিনি জানান, চলতি বছরের দ্বিতীয়ার্ধে বিনিয়োগের পরিবেশ পর্যবেক্ষণে সুইজারল্যান্ডের সরকারি ও বেসরকারি প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের বাণিজ্য প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। সাক্ষাত্কালে শাহরিয়ার আলম, বাংলাদেশের বিভিন্ন খাতে সুইজারল্যান্ডের বিনিয়োগ আরো বৃদ্ধির আহবান জানান। বিশেষ করে খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপন ও উদ্বৃত্ত খাদ্য শস্য, ফল ও সবজি সংরক্ষণে হিমাগার নির্মাণে কারিগরি সহায়তা এবং বিদেশে কৃষিজাত পণ্যের বাজারজাতকরণে সুইস সরকারের সহায়তা চান তিনি।